রংপুর নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানী মোড়ে স্বাদ কনফেশনারী নামে একটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে স্বাদ কনফেশনারীর ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে নাইটগার্ড ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে।
জেআই





