পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ সহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল হতে পাওয়ার জন্য মানববন্ধন করেছে নওগাঁ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী।

সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী পৌরসভার মূল ফটকের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নওগাঁ পৌরসভা এর আয়োজন করে।

এ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, আনিছুর রহমান ও এসএম রশিদুল আলম সাজু প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৮৬০ এর ২১ এর উপধারা (১-১২) তে উল্লেখ্য বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তরের সকল কর্মকর্তা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশন সুবিধা পেয়ে থাকেন। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীগন সুবিধা পেয়ে থাকেন অথচ জনসেবকের মূল দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এসব সুবিধা থেকে বঞ্চিত।

মানববন্ধনে বক্তারা রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতার দাবি জানান। মানববন্ধনে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এমআইএস