বরিশালের বাকেরগঞ্জে পরিছন্নতাকর্মী গৌতম মালিকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার চরাদি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৌতম মালি উপজেলার হলতা এলাকার মৃত নারায়ণ মালির ছেলে এবং সিংহদি বাজারের ঝাড়ুদার। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি