নাটোরের ব্যবসায়ীরা বাঁশি বাজিয়ে লাঠি নিয়ে চলমান অবরোধ, হরতাল ও চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ করেছে।

সোমবার দুপুরে লাঠি-বাঁশি সমিতির উদ্যোগে শহরের স্টেশন বাজার এলাকায় ব্যবসায়ীরা একযোগে বাঁশি বাজিয়ে ও লাঠি হাতে রাস্তায় নেমে আসেন।

পরে তারা স্টেশন বাজার থেকে তেবাড়িয়া সড়কে লাঠি মিছিল করেন। মিছিল শেষে রেল গেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন, লাঠি-বাঁশি সমিতির ১নং ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ ও ২ নং ইউনিটের সভাপতি জহির সরকার।

বক্তারা বলেন, বর্তমানে বিরোধী দলের লাগাতার হরতাল ও অবরোধে নাটোরে চাঁদাবাজি তথা সন্ত্রাসের দৌরাত্ম বেড়েই চলেছে। ফলে তারা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করে দোকান-পাট বন্ধ না রেখে সন্ত্রাস প্রতিরোধে লাঠি হাতে নিয়ে বাঁশি বাজিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেছেন।

জেআই