রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। 

মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার সকালে র‌্যাবের সদর দফতর থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাবের খুদে বার্তা দাবি করা হয়, আটকরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য জব্ধ করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।

র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

জারিফ