রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ পর্ন সিডি উদ্ধার করেছে র্যাব। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে মিরপুর-১ এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব- ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল সাড়ে তিনটা থেকে মিরপুর-১ এলাকার অডিও, ভিডিও গান ডাউনলোডের দোকানে অভিযান শুরু করে।
অভিযানের সময় ১৪টি দোকান থেকে কম্পিউটারে রাখা বিপুল পরিমাণ পর্ন পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞসাবাদ চলছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হবে।
কেএইচ





