রাজধানীর কদমতলী এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় কদমতলী থানা পুলিশ তাদের আটক করে।
কদমতলী থানা পুলিশ জানিয়েছে, রায়েরবাগ বাস স্ট্যান্ডের সামনের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, টহল দেয়ার সময় ৪ জন লোক খুবদ্রুত পথ দিয়ে চলে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ইয়াবা পাওয়া যায়। চারজনের মধ্যে একজন নারীও রয়েছেন।
আটকদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিচ্ছিল বলে স্বীকার করেছে, তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান এসআই।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
জাতীয়
রাজধানীর কদমতলীতে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪
রাজধানীর কদমতলী এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় কদমতলী থানা পুলিশ তাদের আটক করে।