বাংলাদেশ ও ভারতের ভূখন্ডের মধ্যে পরস্পরের ছিটমহলগুলোর আনুষ্ঠানিক বিনিময় হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে।

ভারতের ভেতর ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হওয়ার ফলে বাংলাদেশের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব আর ভারতের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন ভারতের নাগরিকত্ব।

১৬২টি ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। বাংলাদেশের ভেতর ভারতীয় ছিটমহলগুলো থেকে ৯৭৯ জন ভারতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অনেকের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ সহজ ছিল না।

যেমন বিবিসিকে বলেছেন দাসিয়ারছড়ার মোহাম্মদ মোজাম্মেল খন্দকার যিনি মা সহ পরিবারের কিছু সদস্যকে ফেলে রেখে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এআর