পিরোজপুরের ইন্দুরকানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত 'আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ' অনুষ্ঠানে তারা এ কার্যক্রম পরিচালনা করে।

ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মোঃ আল- আমিন হোসেন, মোঃ সাদিকুল ইসলাম, জুয়েল রানা।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ জসিম খান,সামিম রেজা, বরকত উল্লাহ, মোঃ সোহেল, আরিফুল ইসলাম প্রমুখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কেফায়েত/জেড