চট্টগ্রামের হালিশহর থানার মৌসুমী আবাসিক এলাকার একটি বাসা থেকে একটি গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টায় ওই বাসার একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এটি পুরুষ না নারীর তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, বাড়িটি চারমাস ধরে বন্ধ ছিল। ভাড়াটিয়াদের না পেয়ে শনিবার বাসার মালিক পুলিশকে বিষয়টি জানায়।
রোববার দুপুরে তালা ভেঙ্গে বাসায় ঢুকে একটি কক্ষে রাখা ড্রামের ভেতরে লাশটি পায় পুলিশ।
তিনি আরও বলেন, লাশটি গলে যাওয়ায় তা পুরুষ না নারী তা শনাক্ত করা যাচ্ছে না। ড্রামের ভেতর লাশ পলিথিনে মোড়ানো থাকায় দুর্গন্ধ বাইরে বের হয়নি।
বাসাটির ভাড়াটিয়ারা চারমাস আগে খুন করে লাশ ড্রামের মধ্যে রেখে পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





