চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চকবাজারের ইয়াজদান মার্কেটে ‘আলেয়া ক্রোকারিজ এন্ড গিফট’ দোকানের সামনে এ অভিযান চালায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি আমিরউল্লাহ বিষয়টি জানিয়েছেন।
আটক মাদক বিক্রেতা হল, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা গ্রামের সুলতান আহমেদের ছেলে জসিম উদ্দিন (৩১) এবং টেকনাফ উপজেলার ডেলপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪৮)।
আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমএম





