কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, চট্টগ্রামের বালুচরা এলাকা থেকে পিকনিকের বাসটি রামু এসেছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
এমবি





