বয়স্ক শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার সাথে যুক্ত হতে হবে বলে গুরুত্বআরোপ করেছে আইএইচডি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট(আইএইচডি) আয়োজিত স্বাক্ষরতার বিভিন্ন দিক নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, বয়স্ক শিক্ষা শুধু অ, আ, ক, খ কিংবা স্বাক্ষরতা শিক্ষা নয়। শিক্ষার্থীদের আয়- ব্যয়ের হিসেব আইনের অধিকার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান অর্জন করা।
এখনকার যুগে বয়স্ক শিক্ষা হবে মানুষকে ইন্টারনেটের সাথে যুক্ত করা, যাতে মানুষ নিজ থেকেই শিক্ষার সাথে যুক্ত হতে পারে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে স্বাক্ষরতা কর্মসূচী আরও ব্যপক বিস্তার প্রয়োজন। তাহলে গ্রামের ছিন্নমূল নারীদেরও শিক্ষিত করে তোলা যাবে।
এদেশের ভাগ্য বঞ্চিত অবহেলিত শিশুদের সমাজের মুল ধারায় এনে কিভাবে শিক্ষার সুযোগ সৃষ্টি করা যায়, সে সম্বন্ধে বক্তারা আরও বলেন, আধিবাসি ও প্রতিবন্ধীদের জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করতে হবে। না হলে মানুষে মানুষে ব্যবধান আরও বেড়ে যাবে।
সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সিমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস. এম. এ জলিল প্রমূখ।
এমএ/এসএইচ





