গরু বহনকারী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে বগুড়ায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব- ১২।

শনিবার দুপুরে জেলা শহরের শেরপুর রোড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের চেলোপাড়া এলাকার জাকিরুল ইসলামের ছেলে মো. আসাদুজ্জামান নুর অনন্ত (২৫) ও সুত্রাপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. মাহমুদ হাসান (৩৮)।

র‌্যাব- ১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন খান এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শহরের সাতমাথার শেরপুর রোডে গরুবহনকারী ট্রাক ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করার সময় তাদের আটক করা হয়। তারা দীর্ঘ দিন এভাবে চাঁদা আদায় করে আসছিলেন।

মেজর আজমল হোসেন খান আরও জানান, আটকদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

কেএইচ