২৩ তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার এবং ওয়াটারপোলো উভয় প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দল রানার্স আপ হয়।
এই প্রতিযোগিতায় রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে মোট চারটি দল অংশগ্রহণ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ’১৫ এর পুরস্কার বিতরণী সমপন্ন হয়েছে। গত ১৫ ও ১৬ জুন দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতারের বিভিন্ন ইভেন্ট ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠান শেষে মঙ্গলবার বিকেল ৪টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ সুইমিংপুলে উপস্থিত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের মধ্যকার ওয়াটারপোলোর ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
সাঁতারের বিভিন্ন ইভেন্ট ও ওয়ারটারপোলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এসময় এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ





