চার সচিব পদে রদবদল করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আরেকজন অতিরিক্ত সচিব মো. শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ