দিনাজপুরের বিরামপুরে ৩১ মার্চ বৃহস্পতিবার ২য় দফায় ইউনিয়ন নির্বাচনে ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে বলে জানা গেছে ।

১নং মুকুন্দপুর ইউনিয়নের ৩নং কেন্দ্র গঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গণনার শেষে দুর্বৃত্তরা প্যাট্রোল বোমা নিক্ষেপ করলে পুলিশের এসআই সাইফুল ও নাইটগার্ড মজিবর আহত হয় এবং ভোট কেন্দ্রের ঘরে আগুন ধরে যায় বলে জানান প্রিজাইডিং অফিসার প্রভাষক মাসুদুজ্জামান মন্ডল ।

৫নং বিনাইল ইউনিয়নের ৪২নং কেন্দ্র মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ২জন ইউপি সদস্য জয়নাল ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে সংঘর্ষ বাঁধলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশের এএসআই ফায়েজুল সহ কয়েকজন পুলিশ আহত হয়,পরে পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানে ৯ রাউন্ড গুলি বর্ষণ করলে এতে বিনাইল গ্রামের মৃত তফিল উদ্দিনের পুত্র মোস্তাফিজুর রহমান (৩২),শাহাদতের পুত্র আনিছুর রহমান (২৮),আমিনুরের পুত্র বকুল হোসেন (২১),ওসমান গণির পুত্র আবু বক্কর (৩৫) ও শাহীন (৩৭) এবং কৃষ্ণবাটি গ্রামের আবিজ উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৫) গুরুতর আহত হয় ।

আহতদেরকে বিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ডাঃ আদনান আরাফাত ।

তিনি জানান,গুলিবিদ্ধ ৫ জনই গুরুতর আহত হয়েছেন ।এর মধ্যে আনিসুর ও শাহীন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে তাদেরকে রাতেই দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে ।

বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান,আহতরা সুস্থ্য আছেন,এলাকার পরিস্হিতি শান্ত রয়েছে ।

 

এমআইএস।