নীলফামারীর কলেজ স্টেশন এলাকায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। নিহতের নাম আইয়ুব আলী (২৭)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার জোবেদ আলীর ছেলে।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নীলফামারী কলেজ স্টেশন এলাকার অদূরে হাড়োয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, সকাল থেকে ট্রাক্টর চালক আইয়ুব আলী ওই এলাকায় জমি চাষ করছিলেন। জমি চাষ শেষে সাড়ে আটটার দিকে রাস্তায় উঠার সময় ট্রাক্টর উল্টে তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান আইয়ুব।

নীলফামারী সদর থানার ওসি শাহাজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এমআর