গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইভটিজিং করার অপরাধে দশম শ্রেনীর ছাত্রের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মধ্য শাহাবাজ গ্রামের খায়রুল ইসলামের ছেলে দক্ষিণ শাহাবাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমিন (১৬) প্রতিবেশি রফিকুল ইসলামের স্ত্রী আলফা বেগমকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে আলফা বেগমের স্বামী ক্ষিপ্ত হয়ে আমিনকে কৌশলে আটক করে থানায় সোপর্দ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম তার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল শুনানি দেন।
এমআইএস।





