দিনাজপুরে স্ত্রী এবং ৪ বছরের শিশু কন্যাকে গলাকেটে হত্যা করেছে সোহরাব আলী ভুট্টু নামে এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ঘাতক সোহরাব আলীকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে দিনাজপুর দক্ষিণ কোতয়ালী ১০ নম্বর কমলপুর ইউপির দক্ষিণ জয়দেবপুর গ্রামে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেতে পারে। সোহরাব নেশায় আসক্ত।
ঘাতক সোহরাব আলী ভুট্টু (৩৫) প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রী বকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে ৪ বছরের শিশু কন্যা রিনাকে একই অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এ সময় শিশুটি চিৎকার দেয়। তখন বাড়ির অন্যান্য লোকজন টের পায় এবং ঘাতক সোহরাবকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুট্টুকে আটক করে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সোহরাব আলী ভুট্টু ১০ নম্বর কমলপুর ইউপি’র দক্ষিণ জয়দেবপুর গ্রামের হেদায়েতুল্লাহ সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এমআইএস





