ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মানিক মিয়া (৩০)। তিনি উপজেলার রসুলপুর পূর্বপাড়ার মীর হোসেনের ছেলে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃত মানিক মিয়াকে নিয়ে গত রাতে অস্ত্র উদ্ধারে পাকশিমুল ব্রাহ্মণগাঁও এলাকায় যায় পুলিশ।

এ সময় তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মানিক নিহত হন।

বন্দুকযুদ্ধে আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, কনস্টেবল রবিউল, আমজাদ এবং অপর এক পুলিশ সদস্য।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, নিহত মানিক মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে।

এসএম