মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বাটাজোড় প্রাইমারি স্কুলের পাশে বাসের চাপায় জনপল সরকার (৩২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বাটাজোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত জনপল সরকার বাটাজোড় গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। সে বাটাজোড় খেয়াঘাট বাজারের ফল ব্যবসায়ী।

জানা যায়, মঙ্গলবার সকালে মাগুরা থেকে নড়াইলগামী বাস বাটাজোড় এলাকায় পৌছালে ওই সময় জনপল মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলো। পথিমধ্যে বাটাজোড় প্রাইমারি স্কুলের কাছাকাছি আসলে বাসের চাপায় তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই জনপল মারা যায়।

এ বিষয়ে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তফা জামান জানান, দূর্ঘটনায় ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জনপল সরকারের আপন বড় ভাইয়ের জিম্মায় তার পরিবারের কাছে লাশের সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

সাইফুল্লাহ/এমবি