লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ৪০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে কোস্টগার্ড।

বুধবার দুপুর ২টার দিকে রামগতি মাছঘাট এলাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার ঘের জাল জব্দ করা হয়। এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ