ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় বেনাপোল বড় আচঁড়া ও পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বুধবার ভোরে বেনাপোল বড় আচঁড়া ও পুটখালী সীমান্ত দিয়ে নারী-পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন খবর আসে বিজিবির কাছে।
সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বড় আচঁড়া ও পুটখালী থেকে আটক করা হয় ১১ বাংলাদেশী নাগরিককে। এদের মধ্যে ৪নারী ও ৭জন পুরুষ রয়েছে।
তাদের বাড়ী নড়াইল, নোয়াখালী, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে বলে জানায় বিজিবি।
নাছির উদ্দিন/এসএম





