দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীর পর্নো ভিডিও বাজারে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. আমিনুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বীরগঞ্জ থানা পুলিশ গোলাপগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবক উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া বীরচন্দ্রপুর গ্রামের মো. জাহেরুল ইসলামের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, প্রশাসন) কেএম শওকত হোসেন জানান, অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক ছিল।
উল্লেখ্য, কলেজছাত্রীকে ২০১৩ সালের ৩০ ডিসেম্বর বাবু অপহরণের পর ধর্ষক করে। ধর্ষণের চিত্র গোপন ক্যামেরায় ধারণ করে। ধারণকৃত ভিডিওচিত্রটি বাজারে ছড়িয়ে দেয় ধর্ষক।
এ ব্যাপারে কলেজছাত্রীর ভাই বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





