গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল বুধবার উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) কোহিনুর আক্তার শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, সাংগঠনিক সম্পাদক স্থানীয় এমপির প্রতিনিধি প্রভাষক শামিকুল ইসলাম লিপন, থানার ওসি মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

সভায় উপজেলায় মাদক-জুয়াসহ সকল অপরাধ দমন, জাতীয় মহাসড়ক ঘেঁষে সদরের মূলপ্রাণ কেন্দ্র চৌমাথা মোড়ে জেলা পরিষদের ডাক বাংলো চত্বরের ফল ও চা-পানসহ হরেক রকম দোকানপাট এবং কালিবাড়ী হাটে যত্রতত্র দোকান-পাটসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত হয়।

এমএ