দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।
১৫৬ ইউপির মধ্যে ২৫টিতে সাধারণ নির্বাচন, ৮৯ টিতে উপ-নির্বাচন ও ১২টিতে পুনঃভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে পুলিশ, এপিবিএন ও আনসারের সমন্বয়ে ১৭৬টি মোবাইল টিম, ৯০ প্লাটুন বিজিবি, র্যাবের ৯০টি টিম এবং উপকূলীয় ইউপিগুলোতে আট প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির অধীনে এটিই প্রথম ইউপি নির্বাচন। তাই নির্বাচন কমিশনও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।
শনিবার ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ১৭৪টি ইউপিতে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু আইনি জটিলতা থাকায় বেশ কিছু ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে না। রবিবার ১৫৬টি ইউপিতে ভোট হবে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





