জেলার সদর উপজেলায় ২১০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কামাল হেসেন, চাঁন মিয়া, কবির, সবুজ ও শম্পা বেগম।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

জেআই