কালীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সোমবার রাতে হোমিও চিকিৎসক আবদুর রাজ্জাককে (৪৫) হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।

আজ মঙ্গলবার জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান 'সাইট ইন্টেলিজেন্স' দাবি করে, শিয়া মতবাদের প্রচারক ওই হোমিও চিকিৎসককে আইএস হত্যা করেছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি জানায়, ঝিনাইদহে সোমবার রাতে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আইএস।

আইএসের দাবি, বাংলাদেশে খেলাফতের সৈন্যরা মুশরিক ও ধর্মত্যাগী রাফিধা (শিয়া) মতবাদের প্রচারক হাফিজ আবদুর রাজ্জাককে হত্যা করতে সক্ষম হয়েছ। তবে হত্যাকাণ্ডে আইএসের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, সোমবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তিনি বাসায় যাওয়ার পথে নীমতলা নামক এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

এআইজে