নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি’র (বিএনজিপি) উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্টিত হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ড. আসিফ নজরুল, ডা: জাফরুল্লাহ চৌধুরী. ড.সুকোমল বড়ুয়া, এস এম আকরাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করবেন বিএনজিপির প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।
কেএইচ





