রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিশুকে(১১) ধর্ষণ করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনি শঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্ষণের শিকার হওয়া শিশুটি যাত্রাবাড়ী থানার শেখদীর একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। গত শনিবার বিকেলে বার্ষিক পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে স্থানীয় রাকিবসহ চারজন শিশুটিকে ধরে নিয়ে যায়। পরে তারা একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ছাড়া পেয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে বিষয়টি পরিবারের স্বজনদেরকে জানায়।
পরে শিশুটির পরিবার রাকিবদের পরিবারকে জানালে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠক বসে। এতে শিশুটির পরিবার বিষয়টি মেনে না নিয়ে সোমবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওসি আরো জানান, মামলা নেওয়ার পর এজাহারভুক্ত রাকিবসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকী আরো একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে।
এমএম





