করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৩৪ জন।
একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭৮৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগীয় হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
শূন্য থেকে দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ ও ১৩হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি।
এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ ০৮ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৮০ (৭৬.০৩ শতাংশ) ও নারী ১ হাজার ৮৫৪ জন (২৩.০৯৭ শতাংশ)।
এমবি





