বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে হুন্ডির ১১ লাখ ৩০ হাজার টাকাসহ বিল্লাহ হোসেন (২৩) ও হানেফ আলী (৩৮) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (০৯ জুন) দুপুর ১টার দিকে ২ পাচারকারীকে আটক করা হয়। আটক বিল্লাহ হোসেন ও হনেফ আলী পুটখালী গ্রামের আমজাদ আলী ও মৃত আয়তাল আলীর ছেলে।
২১ বিজিবির সিও লে: কর্ণেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদে তারা জানতে পারে ভারত থেকে বড় অংকের টাকার চালান নিয়ে পুটখালীর চরের মাঠ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এধরনের খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়, এই সময় দুই যুবকসহ একটি পালসার মোটর সাইকেলে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে ১১ লক্ষ ৩০ হাজার টাকা পাওয়া যায়। টাকাসহ ২ যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
নাসির/জেড





