পান্থপথের অভিজাত শপিং মল বসুন্ধরা সিটির সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাসুদ (২৪) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী জানান, রিকশায় করে বসুন্ধরা শপিং মলের সামনে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় তিনি রিকশায় পড়ে থাকেন।  

আশেপাশের লোকজন রক্তাক্ত দেখে তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত মাসুদ কাঁঠাল বাগানে থাকতেন এবং তার বাবা কামাল আহম্মদের নামে একটি ফার্নিচারের ব্যবসা রয়েছে।

এমএ