জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে ২৪ পিস সোনার বারসহ আব্দুর রশিদ (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে ভারতীয় গয়া সীমান্ত থেকেবিজিবি তাকে আটক করে।
জয়পুরহাটের বিজিবি অধিনায়ক লে. কর্নেল ছাব্বির হোসেন তরফদার জানান, পাচারের উদ্দেশ্যে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ২৪ পিস সোনার বারসহ আব্দুর রশিদকে বিজিবি আটক করেছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ হাজার ২শ'টাকা। আব্দুর রশিদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
কেএইচ





