কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ধরতে গিয়ে পদ্মায় ডুবে রায়হান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের বৈরাগীরচরে এ ঘটনা ঘটে। রায়হান বৈরাগীরচর রহিমপুর এলাকার আক্কাস মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, রায়হান আলী পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। এসময় অন্য জেলেরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় অপরাধে ১২ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে আদালতের বিচারক কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) পিজুশ চন্দ্র দে এ রায় দেন।

কুমারখালী মৎস কর্মকর্তা রোকনুজ্জামান জানান, পুলিশ ও মৎস বিভাগ সম্মিলিতভাবে শনিবার ভোর রাতে কুমারখালীর পদ্মা নদীর শিলাইদহ ঘাটে অভিযান চালায়। এসময় কুমারখালী ও পাবনার ১২ জেলেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশসহ আটক করেন।

আটকরা হলেন- কালাম (৪৭), জহির (৪০), বাবু (২৮), কিতাব (৫৪), বিল্লাল (৩২), রাজীব (৩২), টানু (৫০), রুস্তম (৩০), জালাল (৪৫), আলাউদ্দিন (৫০), আমজাদ (৪২) ও মজিদ (৩৫)।

পরে শনিবার বেলা পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুমারখালীর সহকারী কমিশনার ভূমি পিজুশ চন্দ্র দে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এসময় আদালত ২০ হাজার মিটার জাল পুড়িয়ে দেয়া হয়। আটককৃত ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় হয়েছে।

এসএম/সবুজ