সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৭১৮ বোতল ফেনসিডিল ও ২০৬টি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যানসহ হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল সোমবার (১৪ মার্চ) সকালে সদর উপজেলার বাকাল চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায়।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাকাল চেকপোস্ট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৭১৮ বোতল ফেনসিডিল ও ২০৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এসময় মাদক ও সিলিন্ডার বোঝাই পিকআপ ভ্যানসহ থাকা চালককে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমই