ঘোড়াঘাটে আফিফা (২ বছর ৬মাস) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে। উপজেলার রাণীগঞ্জ হাটে সাজু গার্মেন্টসে শনিবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে। শিশুটি ঘোড়াঘাট পৌর শ্যামপুর কলেজপাড়া গ্রামের আখিনুর রহমানের মেয়ে।
জানা গেছে, আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে কেনাকাটা করতে যান। তারা বাজারে সাজু গার্মেন্টসে কাপড় দেখার সময় শিশুটি অপহরণ হয়ে যায়।
বাজারে অনেক খোঁজাখুঁজির পর ঘোড়াঘাট থানায় অবগত করা হলে তাৎক্ষণিক ওসি আমিরুল ইসলাম ও হাকিমপুর সার্কেলের এএসপি আকিউল ইসলাম ঘটনাস্থলে যান। সাজু গার্মেন্টেসে থাকা সিসি ক্যামেরাতে দেখেন এক অপরিচিত লাল ওড়না পরা নারী শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
রবিবার সকালে ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে শিশু আফিফাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আফিফার বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। মা নাহিদা আক্তার মেয়ের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।
জেড





