মুন্সীগঞ্জ সদর উপজেলায় হরতালের সমর্থনে ছাত্রদলের সভাপতি মো. মহসিনের নেতৃত্বে একটি মিছিল বেরকরে ছত্রদল। মিছিলটিতে পুলিশ লাটিচার্জ করে ছাত্রদলের সভাপতি মো. মহসিনকে গ্রেফতার করেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জুবলী রোডের খালইস্ট সড়কে এ ঘটনা ঘটে।
মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা মো. মহিউদ্দিন, আল-আমিন ও যুবদল নেতা বুরজাহানসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল ও যুবদল হরতালের সমর্থনে শহরে শ্রীপল্লী মোড় থেকে একটি মিছিল নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। মিছিলটি খালইস্ট এলাকায় পুলিশ বাঁধা দিয়ে লাঠিচার্জ শুরু করে।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মহসিনকে গ্রেফতার করে। পরে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এমকে





