সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়াকে বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির সঙ্গে দেখা করে এ আল্টিমেটাম দেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ফোরামের শিক্ষকরা।
এ ব্যাপারে ফোরামের আহবায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম সাংবাদিকদের বলেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা তাকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তিনি পদত্যাগ না করলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ, প্রফেসর ড. আবদুল গনি, সহকারী অধ্যাপক ফারুক উদ্দিনসহ অনেকে।
এরপর দুপুর ২টা পর্যন্ত ভিসির রুমের সামনে অবস্থানের পর তারা সেখান থেকে চলে যান। এ সময় তারা কাউকে ভিসির সঙ্গে দেখা করতে দেননি।
কেএইচ





