কয়েক মাস আগেও ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গনে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা গেছে সালমানকে। ছেলেটি ক্লাসে যেমন বাহিরেও তেমন।
বন্ধুদের আড্ডায় মাতিয়ে রাখত সারা ক্ষণ। পরীক্ষার ফলাফলেও সেরাদের একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই স্তরেই গোল্ডেন এ+ অর্জন করে মেধার সাক্ষ্য রেখেছে সালমান।
সফলতার সাক্ষ্যরেখে সর্বোচ্চ বিদ্যাপিঠেও স্থান করে নেয় সে। কিন্তু কে জানতো সালমান আর আড্ডায় আসবে না। বন্ধুদের সাথে হেসে-খেলে পথ চলা ত্যাগ করে হাসপাতালের বিছানায় কাতরাবে আর মৃত্যুর প্রহর গুনবে।
সালমান শাহাদাত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নওগাঁর ধামইরহাট উপজেলার রসূলবিল গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের সন্তান।
অনার্স প্রথমবর্ষ পরীক্ষায় সালমান ৩.৫০ গ্রেড পয়েন্ট নিয়ে প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে। বর্তমানে সালমান ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রাণ প্রিয় সন্তানকে সুস্থ করতে মা-বাবা নিরোলস দৌড়াচ্ছে। সালমানের চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে ভিটে-মাটি সর্বস্য বিক্রি করেছে। ডাক্তার বলছে সালমানের চিকিৎসায় প্রায় ২৫ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবার বহন করতে অক্ষম।
সহপাঠিকে আবার নিজেদের মাঝে ফিরে পেতে দিন-রাত পরিশ্রম করছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
একই সাথে তার সহপাঠি এবং পরিবার দেশবাসীর কাছেও দোয়ার পাশাপাশি আর্থীক সাহযোগিতার আবেদন করেছেন। সহপাঠির জন্য হৃদয়বান ব্যাক্তিদের কাছে তাদের একটু সহযোগিতার আকুতি করেছে ইবি শিক্ষার্থীরা।
হৃদয়বান ব্যাক্তিরা সালমানকে সাহয্য পাঠাতে পারেন, অ/ঈ মো: আব্দুর রাজ্জাক মন্ডল (পিতা) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নজিপুর শাখা, এ্যকাউন্ট নাম্বার- ওইইখ অ/ঈ : ২০৫০১৫৫০২০১৫৮৮৮১০ অথবা বিকাশ করুন ০১৭১৬-৩২৮২১৯ (পার্সোনাল) এবং ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং করুন ০১৭২৭-৯৭১৭১০০
সাইফুল্লাহ /মাহমুদ.





