আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৪৯তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে তুরাগ তীরে টঙ্গী শিল্প শহরের ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান।
আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শের ভিত্তিতে তাবলিগ জামাতের দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা জোবায়েরুল হাসান বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
বিশ্ব ইজতেমার শীর্ষ মরব্বি ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় বর্তমান আয়তনে ইজতেমার আয়োজন কঠিন হয়ে পড়েছে। তাই এর পরিধি আরও বাড়ানো একান্ত প্রয়োজন।
[b]আখেরি মোনাজাতে ভিআইপিরা: [/b]
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মন্ত্রিপরিষদ সদস্য ছাড়াও সংসদ সদস্য বিভিন্ন মুসলিম দেশের ক‚টনীতিক, রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

[b]ঢাকা, ইএইচ, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//[/b]