রাজধানীর যাত্রাবা‌ড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উ‌চ্ছেদ কা‌জে বাধা দেওয়ায় ঢাকা দ‌ক্ষি‌ণের ৫১ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর‌কে বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউ‌ন্সিলর হা‌বিবুর রহমান হাবু‌কে বরখাস্ত ক‌রে।

দুপু‌রে দক্ষি‌ণের জনসং‌যোগ কর্মকর্তা উত্তম কুমার রায় টাইমনিউজবিডিকে বিষয়টি জানান।

গত ১ সে‌প্টেম্বর যাত্রাবা‌ড়ী এলাকায় অ‌বৈধ ট্রাক স্ট্যান্ড উ‌চ্ছেদ কর‌তে গে‌লে ম্যা‌জি‌স্ট্রেট‌কে লা‌ঞ্চিত ক‌রেন কাউ‌ন্সিলর হাবু। বিষয়‌টি মেয়র সাঈদ খোক‌নের দৃ‌ষ্টি আকর্ষণ করা হয়। এরপর মেয়র বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণাল‌য়ের কা‌ছে প্রেরণ কর‌লে বুধবার তা‌কে বরখাস্ত করা হয়।

এমবিএইচ