জেলার বেহাল শিক্ষা ব্যবস্থা একনজরে দেখে যেতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বান্দরবানে যাওয়া দাওয়াত দিলেন জেলা ছাত্রলীগ।

বান্দরবান সরকারী মহিলা কলেজসহ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকা সত্ত্বেও দফায় দফায় শিক্ষক বদলি করার প্রতিবাদে মানববন্ধন করে ছাত্রলীগ।

সোমবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তরা শিক্ষামন্ত্রীকে দাওয়াত দেন।

এসময় বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরীসহ আরো অনেকে।

বক্তারা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান ।

জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদ বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিচ্ছি, তিনি বান্দরবানে এসে দেখে যাক জেলার শিক্ষা ব্যবস্থা কেমন আছে।’
এছাড়া বান্দরবান সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু, সরকারি মহিলা কলেজে শিক্ষক পদ বৃদ্ধি ও পুর্ণাঙ্গ ডিগ্রী কলেজে রুপান্তরের দাবি জানান।

মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই