রাজধানী থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার গভীর রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, আটকদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মোবাইলসহ ছিনতাই করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
জেড





