পিরোজপুরের জিয়ানগরে ফাল্গুনি পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চণ্ডিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনি পরিবহনের ওই বাসটি গোডাউন এলাকায় এলে অবরোধকারীরা হামলা চালিয়ে বাসটির দুই পাশের অধিকাংশ গ্লাস ভাঙচুর করে। তবে, এতে কোনোযাত্রী আহত হননি।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ