ভোলা চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৭মার্চ) বিকেলে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন চরনাজিম উদ্দিন, পূর্বমাদ্রাজ, চরআফজাল গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
চরমাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান মো: মোজাম্মেল জমাদার জানান, বিকেলে প্রচন্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে ৩/৪টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়।তিনি
আরো জানান, ঝড়ে মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।
শাহীন/নাজিব





