রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পাঁচ কেজি ওজনের ৩২ টি স্বর্ণের বার ও ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
স্বর্ণের বারসহ আটক হয়েছেন- রাহুল (২৮) ও নোটন (২১) এবং ইয়াবাসহ আটক হয়েছেন ইউসুফ (৪৮)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রেলওয়ে থানা পুলিশ তাদের আটক করে।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের এ তিন যাত্রী সকালে কমলাপুর রেলস্টেশনে এসে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এসব উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
কেএইচ





