রাজধানীর মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমেদ ও থানা জামায়াতের সভাপতি মো. কামালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, বিএনপি নেতা মোসলেহ উদ্দিনকে কমলাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা মো. কামালকে মতিঝিলের গোপীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তারা দুইজন সাত মামলার এজাহারভুক্ত আসামি। ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ সব মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান আনোয়ার হোসেন।
এআর





