কিশোরগঞ্জের করিমগঞ্জে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। নিহত স্কুল ছাত্রের নাম সবুজ (১৬)বলে জানা যায়।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। সে করিমগঞ্জ বেপারিপাড়ার বাচ্চু মিয়ার ছেলে ও জাফরাবাদ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
ঘটনাস্থল থেকে করিমগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার বণিক জানান, সবুজ সকাল ৯টার দিকে বাঁশের লাঠিতে আর্জেন্টিনার পতাকা টানাতে একটি গাছে ওঠে। এক পর্যায়ে বাঁশের লাটিঠি পাশের ১১ হাজার কেভি সঞ্চালন লাইনের ওপর পড়লে গাছে বসে থাকা অবস্থাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





